কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২
ষ্টাফ রিপোর্টার
চলতি খরিপ মৌসুমের ফসল চাষ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়েছে কৃষি বিষয়ক লাইব্রেরী ও সংগঠন কৃষকের বাতিঘর। এসময় চলতি মৌসুমের ফসল, বিশেষ করে ধান চাষে বিভিন্ন পরামর্শ ও সার-কীটনাশক ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করে সংগঠনের সদস্যরা।
শনিবার (২ জুলাই) সকালে জেলার মিরপুর উপজেলার আমলায় বিভিন্ন ফসলের মাঠে এই পরামর্শ সেবা দেওয়া হয়। এসময় ফসলের মাঠ ঘুরে কৃষকের বাতিঘরের সদস্যরা কৃষকদের বর্তমান চাষ পদ্ধতি সম্পর্কে জানেন এবং তা আরও যুগপোযোগী করার পরামর্শ ও দিকনির্দেশনা দেন। একইসাথে সঠিক মাত্রায় কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করাসহ জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
আয়োজন নিয়ে কৃষকের বাতিঘরের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রতন বলেন, খরিপ মৌসুমে আউশ ধান চাষ বিষয়ক বিভিন্ন বই থেকে তথ্য নিয়ে এবং উপজেলা কৃষি অফিসের তথ্যের সাহায্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিভিন্ন ধানক্ষেত ঘুরে আমরা চাষিদের আধুনিক পদ্ধতিতে ধান চাষ, কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ, জমিতে জৈব সার ব্যবহার সহ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়েছি।

কৃষকের বাতিঘরের কার্যনির্বাহী সদস্য জিনিয়া ইসলাম বলেন, আমরা যখন কৃষকদের পরামর্শ দেই, তারা এই বিষয়ে জানার জন্য আরও আগ্রহ প্রকাশ করেন। কৃষকরা আমাদের কাছে তাদের ফসল চাষ নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি এবং এ বিষয়ে আগামীতে তাদের আরও সহযোগিতা করা হবে। এছাড়া তারা সরকারের কাছ থেকেও ফসল চাষে আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করেছেন।
সকাল থেকে কৃষকের বাতিঘরের এ কার্যক্রমের সঙ্গে আরও যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি মো. শামসুল হক, সহ-সভাপতি কাঞ্চন কুমার, কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মো. জাহিদ হাসান, সদস্য মো. অনিকুর রহমান, সাগর আলী, সম্রাট আহমেদ, শোয়েব মল্লিক সহ অন্যান্য সদস্যরা। এই কার্যক্রমে সহযোগিতা করে অ্যাগ্রো অ্যালকেমি এবং কৃষিবিডি।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021