কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যুৎ সংযোগের অভাবে ঝুলে রয়েছে ২কোটি ১৭ লাখ টাকা ব্যায়ে ১৭ টি এলএলপি সেচ প্রকল্প। নির্ধারিত সময়ে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কৃষকদের মাঝে এক ধরনের হতাশা নেমে এসেছে। এতে করে উৎপাদন খরচ বেড়ে গেছে অন্যদিকে ফসল উৎপাদনে কৃষকের মাঝে অনিহা দেখা দিয়েছে। আর বিদ্যুৎ অফিসের দাবি প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ না থাকায় সংযোগ স্থাপনে বিলম্ব হচ্ছে।
সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে বিএডিসি পানাশি (ক্ষুদ্র সেচ) প্রকল্পের আওতায় ৫ কিউসেক ১০টি ও ২ কিউসেক ৭টি এলএলপি সেচ প্রকল্পের ২ কোটি ১৭ লাখ টাকার বরাদ্দ হয়। সরকারি বিধি অনুযায়ী ঠিকাদারদের মাধ্যমে ১৭ টি এলএলপির অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়।
তেলিজানা গ্রামের মাফুজুল বলেন, দীর্ঘ দিন হয়ে গেল, কিন্তু আমাদের বিদ্যুৎ সংযোগ হইলো না। চান্দাইকোনা ইউপির দাথিয়া দিগর গ্রামের কৃষক ফরিদুল ইসলাম বলেন ৪ বছরেও মেলেনি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ। কিন্তু বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য ২০২১ সাল হতে বিভিন্ন তারিখে স্মারক নম্বর সহ ১৭ টি সেচ পাম্পের বিপরীতে ডিমান্ড নোটের মাধ্যমে ৭৯ লাখ ৭৪ হাজার টাকা ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস জমা দেওয়া হয়।
এ ব্যাপারে ভূইয়াগাতী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিজামুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৭ টি প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই একটি সমাপ্ত হয়েছে। ৯ টি প্রক্রিয়াধীন রয়েছে । তাছাড়া একটি নতুন রেল লাইন সম্পত্তির আওতায় এবং কয়েকটিতে স্থানীয় প্রভাবশালী জমির মালিকদের বাধার কারণে ঠিকাদার কাজ করতে পারছেনা। রোববার আবারো সংযোগ প্রদানের ব্যবস্থা করা হবে। দ্রুতই এর সমাধান হবে বলে তিনি জানান।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021