বেড়ে উঠছে কৃষকের ‘টাকার গাছ’

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

বেড়ে উঠছে কৃষকের ‘টাকার গাছ’

জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে বেগুন গাছ। স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে মনে করেন।

কাঁসা, বেগুন ও গুড় এই তিনে মিলে ইসলামপুর। ইসলামপুরের কৃষকদের উৎপাদিত ঐতিহ্যবাহী এই বেগুন অনেক সুস্বাদু ও পুষ্টিকর। সারাদেশে এই অঞ্চলের বেগুনের ব্যাপক কদর রয়েছে।

ইসলামপুর উপজেলার লক্ষীপুর গ্রামের কৃষক তোরাব আলী জানান, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন ক্ষেত অনেক ভালো হয়েছে। সভার চর গ্রামের চাষী সুরুজ আলী জানান, এলাকার মানুষ বেগুন টালকে (ক্ষেত) টাকার ক্ষেত আর বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন। এখন কৃষকদের একটু কষ্ট হলেও বেগুন আসা শুরু হলে প্রতি দিন ঘরে টাকা আসবে।