কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
পটুয়াখালী জেলার বাউফলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এসব প্রণোদনার কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
২৫-২৬ রবি মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে ৪০০ জন কৃষককে সরিষা ও ২০০ জন কৃষককে খেসারি বীজ এবং সার প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ফসলগুলোও বিতরণ করা হবে।
প্রতিজন কৃষক ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। আর খেসারির জন্য প্রতিজন ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, বাউফল থানার এসআই ইব্রাহিম মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার জুনিয়র, মো. ফোরকানসহ গণমাধ্যমকর্মীরা।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021