বারি আলু-৬

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

বারি আলু-৬
  • জাত এর নামঃ

    বারি আলু-৬

  • আঞ্চলিক নামঃ

    মুল্টা

  • অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

  • জীবনকালঃ

    ৯০-৯৫ দিন দিন

  • সিরিজ সংখ্যাঃ

  • উৎপাদন ( সেচ সহ ) / প্রতি হেক্টরঃ

    ২৫-৩৫ টন কেজি

  • উৎপাদন ( সেচ ছাড়া ) / প্রতি হেক্টরঃ

    ০ কেজি

  • জাত এর বৈশিষ্টঃ

     

    1. ১। গাছ : গাছ লম্বা ও দ্রুত বর্ধনশীল, কাণ্ডের সংখ্যা অধিক কিন্তু চিকন। কাণ্ড ও পাতা হালকা সবুজ বর্ণের। পাতার গোড়া হাল্কা বেগুনী রংয়ের।
    2. ২। আলু : ডিম্বাকার, মাঝারী আকার, ত্বক মসৃণ ও সাদাটে, শাঁসের রং ফ্যাকাসে হলুদ এবং চোখ অগভীর।
    3. ৩। শুষ্ক পর্দাথ : ১৯.৫০ ± ১ %।
    4. ৪। অঙ্কুর : প্রথমে ডিম্বাকৃতি পরে খাটো কাণ্ডের মত, গোড়ায় গাঢ় লাল-বেগুনী এবং অগ্রভাগ মিশ্র সবুজ, অধিক লোমযুক্ত।
    5. ৫। অঙ্কুরোদগম :সাধারণ তাপমাত্রায় ৫০-৫৫ দিনে অঙ্কুর (স্প্রাউট) বের হয়।
    6. ৬। বিশেষ বৈশিষ্ট্য : আগাম পরিপক্ক, শর্করা বেশী, মোটামুটিভাবে মড়ক ও ভাইরাস রোগ প্রতিরোধী।

     

  • চাষাবাদ পদ্ধতিঃ

     

    1. ১ । বপনের সময় : উত্তরাঞ্চলে মধ্যে- কার্তিক (নভেম্বরের প্রথম সপ্তাহ), দক্ষিণাঞ্চলে অগ্রহায়ণ ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহ (নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহ)।
    2. ২ । মাড়াইয়ের সময় : বপনের পর থেকে ৯০-৯৫ দিনের মধ্যে আলু উঠাতে হয়।
    3. ৩ । সার প্রয়োগ পদ্ধতি : গোবর ৮-১০ টন, ইউরিয়া ২৫০-৩৫০ কেজি, টিএসপি ১২০-১৫০ কেজি, এমওপি ২৫০-৩৫০ কেজি, জিপসাম ১০০-১২০ কেজি, জিংক সালফেট ৮-১০ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ৮০-১০০ কেজি (অম্লীয় বেলে মাটির জন্য), বোরিক এসিড ৮-১০ কেজি (বেলে মাটির জন্য)। গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম ও জিংক সালফেট (প্রয়োজনবোধে) রোপনের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর অর্থাৎ দ্বিতীয় বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে। অম্লীয় বেলে মাটির জন্য ৮০-১০০ কেজি/হেক্টর ম্যাগনেসিয়াম সালফেট এবং বেলে মাটির জন্য বোরন ৮-১০ কেজি/হেক্টর প্রয়োগ করলে ভাল ফলন পাওয়া যায়।