বারি আলু-১

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

বারি আলু-১
  • জাত এর নামঃ

    বারি আলু-১

  • আঞ্চলিক নামঃ

    হীরা

  • অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

  • জীবনকালঃ

    ৯০-৯৫ দিন দিন

  • সিরিজ সংখ্যাঃ

  • উৎপাদন ( সেচ সহ ) / প্রতি হেক্টরঃ

    ২৫-৪০ টন কেজি

  • উৎপাদন ( সেচ ছাড়া ) / প্রতি হেক্টরঃ

    ০ কেজি

  • জাত এর বৈশিষ্টঃ

     

    1. ১। গাছঃ দ্রুত বর্ধনশীল। কাণ্ড সংখ্যা ৪/৫ টি এবং হালকা সবুজ বর্ণের।
    2. ২। আলুঃ চ্যাপ্টা গোলাকার, আকার মাঝারী থেকে বড়, ত্বক মসৃণ এবং রং হালকা হলুদ, শাঁসের রং হালকা হলুদ এবং চোখ কিঞ্চিৎ গভীর ও সংখ্যা বেশী।
    3. ৩। শুষ্ক পর্দাথঃ ১৯.৮০ ± ১ %।
    4. ৪। অঙ্কুরঃ প্রথমে গোলাকার পরে একটু লম্বা, প্রধানতঃ সবুজ তবে কিছুটা ফ্যাকাসে লাল বেগুনী বর্ণের এবং কিঞ্চিৎ লোমশ।
    5. ৫। অঙ্কুরোদগমঃ সাধারণ তাপমাত্রায় ৫০-৬০ দিনে অঙ্কুর (স্প্রাউট) বের হয়।
    6. ৬। জীবন কালঃ ৭৫-৮৫ দিন তবে ৬০-৬৫ দিন থেকেই আগাম আলু উত্তোলন করা যায়।
    7. ৭। ফলনঃ হেক্টর প্রতি ২৫-৪০ টন।
    8. ৮। বিশেষ বৈশিষ্ট্যঃ ভিজা মাটিতে এবং মৌসুমের আগে অথবা পরেও রোপণ করা যায়। মড়ক ও অন্যান্য ভাইরাস রোগ সহনশীল।

     

  • চাষাবাদ পদ্ধতিঃ

     

    1. ১ । বপনের সময় : উত্তরাঞ্চলে মধ্য- কার্তিক (নভেম্বরের প্রথম সপ্তাহ), দক্ষিণাঞ্চলে অগ্রহায়ণ ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহ (নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহ)।
    2. ২ । মাড়াইয়ের সময় : বপনের পর থেকে ৯০-৯৫ দিনের মধ্যে আলু উঠাতে হয়।
    3. ৩ । সার প্রয়োগ পদ্ধতি : গোবর ৮-১০ টন, ইউরিয়া ২৫০-৩৫০ কেজি, টিএসপি ১২০-১৫০ কেজি, এমওপি ২৫০-৩৫০ কেজি, জিপসাম ১০০-১২০ কেজি, জিংক সালফেট ৮-১০ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ৮০-১০০ কেজি (অম্লীয় বেলে মাটির জন্য), বোরিক এসিড ৮-১০ কেজি (বেলে মাটির জন্য)। গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম ও জিংক সালফেট (প্রয়োজনবোধে) রোপনের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর অর্থাৎ দ্বিতীয় বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে। অম্লীয় বেলে মাটির জন্য ৮০-১০০ কেজি/হেক্টর ম্যাগনেসিয়াম সালফেট এবং বেলে মাটির জন্য বোরন ৮-১০ কেজি/হেক্টর প্রয়োগ করলে ভাল ফলন পাওয়া যায়।