কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩
ষ্টাফ রিপোর্টার: যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে দুই দিনব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের হলরুমে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে “উত্তম কৃষি চর্চার মাধ্যমে উচ্চমূল্য ফসল উৎপাদন” বিষয়ক দুই দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হোসেন।
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ মাসুম আব্দুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, নিরাপদ ফসল উৎপাদন বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় রায়।
উত্তম কৃষি চর্চার মাধ্যমে উচ্চমূল্য ফসল উৎপাদন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021