কোটচাঁদপুরে ফুলকপি চাষের উপরে মাঠদিবস

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩

কোটচাঁদপুরে ফুলকপি চাষের উপরে মাঠদিবস

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ফুলকপি প্রদর্শনীর উপরে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া মাঠে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবির, টিপু সুলতান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার হালদার প্রমুখ।


উক্ত মাঠ দিবসে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আনিসুজ্জামান, পারমুল ইসলাম, রাশিদুল ইসলামসহ প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষানী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ফুলকপি চাষের উপরে বক্তব্য রাখেন এবং উপস্থিত কৃষকরা আগামীতে উচ্চমুল্যের ফসল ফুলকপি চাষে বেশ আগ্রহ প্রকাশ করেন।