কুষ্টিয়ায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে কার্যক্রম পরিদর্শন

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩

কুষ্টিয়ায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে কার্যক্রম পরিদর্শন

কৃষি প্রতিবেদক: যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (প্রশাসন) মো: জালাল আহম্মেদ।


শুক্রবার (১৮ আগস্ট) দিনব্যাপি তিনি কুষ্টিয়া সদর, খোকসা, কুমারখালী ও মিরপুর উপজেলায় প্রকল্পের বাস্তবায়নকৃত বিভিন্ন প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তিনি কৃষক প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি গ্রামীণ কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সফলতার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন।


এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া, কৃষিবিদ জনাব মোঃ টিপু সুলতান, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া, কৃষিবিদ ড. শিমুল মন্ডল, উর্ধ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সাতক্ষীরা, জনাব মোঃ ইমরুল পারভেজ, জুনিয়র পরামর্শ, অত্র প্রকল্প, জনাব মোঃ মাসুম আব্দুল্লাহ, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, অত্র প্রকল্প এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।