কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩
ষ্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় বাৎসরিক জেলা অবহিতকরণ ও পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ মার্চ) দিনব্যাপি কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালস্থ হলরুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুল সদস্য ড. মোঃ হামিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ।
“যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” এর মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” এর প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ।
কর্মশালায় বক্তারা বলেন, “আধিুনিক প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ মুল্যের নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতি হ্রাস করে খোরপোশ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রুপান্তর করার লক্ষ্যে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” গ্রহণ করেছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে যশোর অঞ্চলের ৬টি জেলার ৩১টি উপজেলার ১ হাজার ৮০০ জন শিক্ষিত তরুণ ও নারী কৃষি উদ্যোক্তা তৈরি করা হবে। প্রকল্প এলাকায় উচ্চমূল্যের নিরাপদ ফসল উৎপাদন ১৫ শতাংশ বৃদ্ধি হবে। এছাড়া ব্যয় সাশ্রয়ী ও ফলপ্রদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ মূল্যে ফসলের উৎপাদনশীলতা ১৫ শতাংশ বৃদ্ধি ও উৎপাদন ব্যয় ২০ শতাংশ কম করে কৃষিকে লাভজনক করা হবে।” অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021