টমেটোর সাদা মাছি: দমন ব্যবস্থা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

টমেটোর সাদা মাছি: দমন ব্যবস্থা

টমেটোর সাদা মাছি

পরিচিতিঃ

  • খুব ছোট হলুদাভ সাদা, নরম দেহ বিশিষ্ট।
  • আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা, পূর্ণ বয়স্ক
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা, কচি পাতা
  • পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক, নিম্ফ

ক্ষতির ধরণঃ

  • গাছের রস চুষে খাওয়ার ফলে গাছ শুকিয়ে যায়।
  • এই পোকা এক ধরণের রস ছড়িয়ে দেয়, যেখানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে।
  • ফলে দূর থেকে আক্রান্ত গাছকে নিস্তেজ ও কালো দেখায়।
  • গাছের বৃদ্ধি খুবই কম হয়।
  • তাছাড়া এই পোকা মুগ ও মাসকলাইয়ে হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • এ সি আই স্টিকি ট্রাপ ব্যবহার করা।
  • আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করা।
  • আগাছা, মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে।
  • সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।
  • এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস  প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • টিডো ২০ এস এল ৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
  • অথবা টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • ১০ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।
  • এছাড়া এই পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।