কলার গুচ্ছমাথা রোগ ও প্রতিকার

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

কলার গুচ্ছমাথা রোগ ও প্রতিকার
রোগের নামঃ কলার গুচ্ছমাথা রোগ / ভাইরাস রোগ
লক্ষণঃ এ রোগের কারণে কলা গাছের বৃদ্ধি হ্রাস পায় এবং পাতা গুচ্ছাকারে বের হয়। পাতা আকারে খাটো, অপ্রস্থ এবং উপরের দিকে খাড়া থাকে। কচি পাতার কিনারা উপরের দিকে বাকানো এবং হলুদ রংয়ের হয়। পাতার শিরার মধ্যে ঘন সবুজ দাগ পড়ে।
ব্যবস্থাপনাঃ

১। আক্রান্ত গাছ দেখামাত্র গোড়াসহ তুলে পুড়ে বা পুতে ফেলা।

২। ভাইরাসের বাহক পোকা (জাবপোকাও থ্রিপস) দমনের জন্য অনুমোদিত বালাইনাশক (এসাটাফ, টিডো, এডমায়ার) প্রতি লিটার পানিতে ২ মি.লি হারে মিশিয়ে ব্যবহার করা।

সাবধানতাঃ আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন না।
করনীয়ঃ

১। সুস্থ সবল চারা রোপণ করা।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।