কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
আক্রান্ত আমের চামড়া বাদামি ধুসর বর্ণের হয়ে যায়, চামড়া খসখসে ও কিছুটা ফাটাফাটা মনে হয় ছোট অবস্থায় আক্রান্ত হলে আম ঝরে পড়ে, বড় আমে আক্রমণ থাকলে বাজার দর কমে যায়।
বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ও সময়মতো অঙ্গ ছাঁটাই (প্রুনিং) করে গাছ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের নিচে ঝরে পড়া পাতা, মুকুল বা আমের গুটি অপসারণ করা।
এছাড়া ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাঁটাই করে পরিষ্কার করে দিন। আমের বাগান পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কিটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন।
এক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ২ গ্রাম এবং এবং সাইপামেথ্রিন গ্রুপের কিটনাশক ১ মি: লি: হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ২-৩ বার স্প্রে করা ভালো।
রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম মিশ্রিত গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১৫ দিনের ব্যবধানে ২ বার স্প্রে করতে হবে।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021