ধানের লম্বা শুড় উড়চুঙ্গা পোকার লক্ষণ ও প্রতিকার

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

ধানের লম্বা শুড় উড়চুঙ্গা পোকার লক্ষণ ও প্রতিকার

পরিচিতিঃ

  • এই পোকা দৈর্ঘ্যে ২.৫৪ সেন্টিমিটার হয়।
  • গায়ের রঙ সোনালী রঙ এর হয়।
  • এরাও ঘাস ফড়িং এর মত লাফিয়ে চলে।
  • এই পোকার জীবনচক্রে তিনটি স্তর থাকে- ডিম, কীড়া ও পূর্ণবয়স্ক।

ক্ষতির ধরণঃ

  • এই পোকা কীড়া ও পূর্ণবয়স্ক উভয় অবস্থায় ফসলের ক্ষতি করে।
  • এরা কেটে কেটে এবং চিবিয়ে পাতার কিনারা ও শিরাগুলো বাদ দিয়ে এমন ভাবে খায় যে পাতা ঝাঝড়া হয়ে যায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলা।
  • ডালপালা পুঁতে পাখির বাসার ব্যবস্থা করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমনের মাত্রা বেশী হলে গুলী ৩ জি আর বা ব্রিফার ৫ জি প্রয়োগ করা।
  • গুলী ৩ জি আর  এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি।
  • ব্রিফার ৫ জি এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি।
  • এছাড়া পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে- থায়োসাইড ৭৫ ডব্লিউ ডি জি ১.৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ১০ গ্রাম।