পানের গোড়া পচা রোগ

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

পানের গোড়া পচা রোগ

রোগের নামঃ

পানের গোড়া পচা রোগ Foot Rot of Betel Leaf (Sclerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • গাছের গোড়ায় মাটির কাছে একটি মধ্যপর্ব কাল বর্ণ ধারণ করে এবং এর উপরে সাদা সাদা মাইসেলিয়াম দেখা যায়।
  • হাতের চাপ দিলে আঁশ ছিড়ে পৃথক হবে। আঙ্গুল পিচ্ছিল হবে।
  • পরবর্তীতে হঠাৎ করে লতা, পাতা ও ডগা ঢলে পড়ে।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগমুক্ত বাগান থেকে লতা সংগ্রহ করে রোপন করা।
  • আক্রান্ত লতা/পাতা সংগ্রহ করে পুড়ে বা নষ্ট করা।
  • পানের বরজ পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
  • রোপনের পূর্বে লতা শোধন করা (প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন বা নোইন)।
  • সরিষার খৈলের সাথে ডায়থেন এম- ৪৫ বা কুপ্রাভিট মিশিয়ে ব্যবহার করা।
  • আক্রান্ত গাছের গোড়ায় কপার অক্সিক্লোরাইড বা ১% বর্দোমিকচার ব্যবহার করা।
  • রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি স্কোর বা ৪ গ্রাম কুপ্রাভিট বা ২.৫ গ্রাম ডাইথেন এম- ৪৫ – ১০-১২ দিন অন্তর স্প্রে করা।