মিরপুরে তিন দিনের কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

মিরপুরে তিন দিনের কৃষক প্রশিক্ষণ

জাহিদ হাসান

কুষ্টিয়ার মিরপুরে নিরাপদ উপায়ে সবজি ও ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনদিন ব্যাপি এ প্রশিক্ষণের সমাপনি সেশন অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


সমাপনি দিনে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংসরক্ষন কর্মকর্তা মাহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি বিভাগের উর্দ্ধতণ কর্মকর্তারা নিরাপদ উপায়ে সবজি ও ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ের উপরে প্রশিক্ষণ প্রদান করেন।
এতে মিরপুর উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা প্রশিক্ষণ গ্রহন করেন।