কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১
খুলনায় এবার প্রথম ব্রি ৭৬ ও ব্রি ৮৭ জাতের উচ্ছ ফলনশীল জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আওতায় নতুন আবিষ্কৃত এই জাতের ধান উপকূলীয় অঞ্চলের লোনা জলের জোয়ার ভাটায় প্লাবিত ভুমিতে চাষ হয়েছে।
ব্রি ৮৭ হেক্টরপ্রতি গড় ফলন ৬ টন এবং ব্রি ৭৬ হেক্টরপ্রতি গড় ফলন সাড়ে পাঁচ টন। কম সময়ে উৎপাদনের ফলন বেশি হওয়ায় সাড়া ফেলেছে উপকূলীয় এলাকাসমূহে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাফিজুর রহমান উপকূলীয় লোনা অঞ্চলে এই ধানের ভালো ফলন হওয়ায় এই ধানের উৎপাদন আরো বেশী জমিতে সম্প্রসারণ করার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, ‘খুলনা অঞ্চলে ৯৩ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যার মধ্যে ২ হাজার হেক্টর জমিতে ব্রি ৭৬ ও ব্রি ৮৭ জাতের ধানের চাষ হয়েছে’।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021