বাংলাদেশে বিলুপ্তপ্রায় রাজশকুন

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

বাংলাদেশে বিলুপ্তপ্রায় রাজশকুন

রাজশকুন বিশ্ব প্রেক্ষাপটেই একটি বিপন্ন পাখি। বাংলাদেশে এটি মহাবিপন্ন বলে চিহ্নিত। এটি বাংলাদেশের প্রাক্তন আবাসিক পাখি, তবে বর্তমানে আর দেখা যায় না। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর বিস্তৃতি।

রাজশকুনের বৈজ্ঞানিক নাম Sarcogyps calvus। ইংরেজি নাম Red-headed Vulture or King Vulture। এর মাথা লাল ও পালক কালো। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা একই রকম। অন্যান্য শকুনের মতাে এরা দলবদ্ধ ভাবে বসবাস করে না।

একা বা কখনো কখনো জোড়ায় জোড়ায় দেখা যায়। খাবারের তালিকায় মৃত পশুর দেহ। উঁচু গাছের ডালে পাতা দিয়ে বাসা বানায় এবং একটি মাত্র ডিম পাড়ে। ৪৫ দিনে ডিম ফোটে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত প্রজাতি।