আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১০০০ কলাগাছ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১০০০ কলাগাছ

কাপাসিয়ার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের কৃষক রুস্তম আলী (৫৮) এর দেড় বিঘা জমির এক হাজার কলাগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার (৭ নভেম্বর)রোতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের ধারণা, জমি বিক্রি করার প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম কবির ও তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায়শফিকুল ইসলাম কবিরসহ চারজন ও অজ্ঞাত ৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তরা হলো টোক ইউনিয়ন পরিষদের মেম্বার টোকনগর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শফিকুল ইসলাম কবির (৫০), একই গ্রামের সোহেল (৩৫), একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হামিদ চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী (৫৫), কাশেঁরা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে বাদল (৫৫)।

কৃষক রুস্তম আলী জানান, প্রায় এক দশক আগে ইউপি সদস্য শফিকুল ইসলাম কবির থেকে জমি কিনেন তিনি। গত ৩–৪ বছর ধরে কবিরের লোকজন এই জমি অর্ধেক দামে বিক্রি করার জন্য বিভিন্নভাবে চাপ, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ]জমির সঠিক মূল্য দিয়ে ফেরত নিতে বললে কবির রাজি হননি।

রুস্তম আলী জানিয়েছেন, সুদে তিন লাখ টাকা নিয়ে উক্ত জমিতে কলাগাছের বাগান করেছিলেন। এক হাজার কলাগাছের মধ্যে প্রায় ৭০০ গাছের কলা পাকা শুরু হয়েছিল, এবং এক সপ্তাহের মধ্যে বাজারজাত করা যেত।