কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
পরিবেশ ও জলজ প্রাণী সংরক্ষণের স্বার্থে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের জন্য “সুরক্ষা আদেশ” জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। (১০ নভেম্বর) সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশটি বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ অনুযায়ী এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জারি করা হয়েছে।
সুরক্ষা আদেশে হাওরের জলজ বন ও পাখি সংরক্ষণ, নিষিদ্ধ চায়না জাল ব্যবহার, অবৈধ বালু উত্তোলন ও অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হাওরের সংবেদনশীল এলাকায় (পাখি ও মাছের প্রজনন কেন্দ্র, জলজ প্রাণীর আবাসস্থল) সরকারি অনুমতি ব্যতীত প্রবেশ করা, গাছ কাটা, জলস্রোত পরিবর্তন বা ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্ষতিসাধন করা যাবে না।
নিষিদ্ধ জালের ব্যবহার বা বৈদ্যুতিক শকের মাধ্যমে হাওরে মাছ শিকার করা নিষিদ্ধ, যথাযথ কর্তৃপক্ষে অনুমতি ব্যতীত হাওরে বালু, পাথর বা মাটি ইজারা প্রদান ও উত্তোলন নিষিদ্ধ, শুষ্ক মৌসুমে হাওরের কোনো জলাধারের পানি সম্পূর্ণভাবে নিঃশেষ করা যাবে না।
পানি মন্ত্রণালয় জানিয়েছে, সুরক্ষা আদেশ লঙ্ঘন করা হলে বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আদেশের উদ্দেশ্য হলো হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বন, জলজ প্রাণী ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021