ব্যবসায়ীর বাড়িতে মিললো ১০৬ বস্তা সরকারি সার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

ব্যবসায়ীর বাড়িতে মিললো ১০৬ বস্তা সরকারি সার

শেরপুরের শ্রীবরদীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন মোশারফ হোসেন বাবু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার মজুদের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। মূলত কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশেই সারগুলো মজুদ করা হয়েছিল।