কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
কৃষি প্রতিবেদক: ঝিনাইদহে নমুনা শস্য কর্তন ও আমন ধানের মাঠে রিলে পদ্ধতিতে সরিষা চাষে বীজ বপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার নলডাংগা ইউনিয়নের প্যারিস রোডে এ ‘নমুনা শস্য কর্তন’ এবং আমন ধানের মাঠে ‘রিলে পদ্ধতিতে সরিষা চাষে বীজ বপন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আজগর আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এটিআই এর অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী, ঝিনাইদহ জেলার উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় , যশোর জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মো: মোশাররফ হোসেন প্রমুখ।

এসময় ঝিনাইদহ জেলার জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক (শস্য), উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন এর উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও সম্মানিত কৃষকরা উপস্থিত ছিলেন।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021