কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
শুরু হয়েছে ভাদ্র মাস। ঋতুবৈচিত্র্যে এসেছে শরৎকাল। চারিদিকে রয়েছে পানিও। এ সময়ে একটু উঁচু স্থানে চাষ করতে পারেন লাউ ও শিম।
কৃষি তথ্য সার্ভিসের তথ্য মতে, ভাদ্র মাসে লাউ ও শিমের বীজ বপন করা যায়। এর জন্য ৪-৫ মিটার দূরে ৭৫ সেন্টিমিটার চওড়া এবং ৬০ সেন্টিমিটার গভীর করে মাদা বা গর্ত তৈরি করতে হবে।
এরপর প্রতি মাদায় ২০ কেজি গোবর, ২০০ গ্রাম টিএসপি এবং ৭৫ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। মাদা তৈরি হলে প্রতি মাদায় ৪-৫টি বীজ বুনে দিতে হবে।
মাদায় চারা গজানোর ২-৩ সপ্তাহ পর দুই-তিন কিস্তিতে ২৫০ গ্রাম ইউরিয়া ও ৭৫ গ্রাম এমওপি সার উপরিপ্রয়োগ করতে হবে।
সবজির চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো-বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। ১ মিটার চওড়া এবং জমির দৈর্ঘ অনুসারে লম্বা করে বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরির পর সেখানে উন্নত জাতের বীজ বপন করতে পারেন।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021