যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ৫ দিনের কর্মকর্তা প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ৫ দিনের কর্মকর্তা প্রশিক্ষণের সমাপনী

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫দিন ব্যাপি কর্মকর্তা প্রশিক্ষণের ১ম ব্যাচের কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নকৃত যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ হলরুমে ২৮ মার্চ থেকে শুরু হওয়া ১ম ব্যাচের এ কর্মকর্তা প্রশিক্ষণ শেষ হয় ০১ এপ্রিল।


শনিবার (০১ এপ্রিল) দুপুরে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ হলরুমে এ সমাপনী অনুষ্ঠানে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।

সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ’র সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এর প্রকল্প পরিচালক (উপপরিচালক) ড. মোছা. আখতার জাহান কাঁকন।


সমাপনী দিনের সমাপনী সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ও বানিজ্য মন্ত্রণালয় এর বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ ড. মোঃ শাহাবুদ্দিন আহমেদ।


অনুষ্ঠানে অংশগ্রহণকৃতদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ূন কবীর প্রমুখ।


পরে ৫দিনের এ কর্মকর্তা প্রশিক্ষণের ১ম ব্যাচে অংগ্রহণকৃত কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।


এ প্রশিক্ষণে যশোর অঞ্চলের বিভিন্ন জেলার উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কৃষি মন্ত্রনালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সংশ্লিষ্ট গবেষণার বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ৫দিনের এ প্রশিক্ষণে গুরুত্বপূর্ন সেশন পরিচালনা করেন।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ