কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১
কৃষি কাজে কৃষকদের আরো উদ্বুদ্ধকরণ এবং বিনোদনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে ধানের জমিতেই আমন ধান কর্তন অবস্থায় অনুষ্ঠিত হয়েছে গানের প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের মাঠে ‘কৃষিবিডি’ এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মাঠে আমন ধান কাটারত ৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে তিনজন বিজয়ী হন।
প্রতিযোগিতায় স্থানীয়, নিজেদের লেখাসহ মাঠে কাজ করার সময় গাওয়া বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন প্রতিযোগিরা।
অনুষ্ঠানে কৃষিবিডির পরিচালক ও বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের কুষ্টিয়া করেসপন্ডেন্ট জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সচিব কাঞ্চন কুমার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবক কামরুল ইসলাম প্রমুখ।
কৃষক বিনোদনের ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কৃষক ইউনুস আলী, কৃষি শ্রমিক লিংকন আলী দ্বিতীয় এবং কৃষক মিজানুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে বাঁশের তৈরি মাথাল, ধান কাটার কাস্তে এবং গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021