বগুড়ায় কৃষি বিষয়ক পরামর্শ নিয়ে কৃষকদের পাশে সেমকো

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২২

বগুড়ায় কৃষি বিষয়ক পরামর্শ নিয়ে কৃষকদের পাশে সেমকো

ষ্টাফ রিপোর্টার:
বগুড়ার মাঠে মাঠে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দিনব্যাপি বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে এবং কৃষকদের সাথে উঠান বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার মোকামতলা এলাকায় সেমকো কর্পোরেশন লিমিটেড এর উন্নয়ন কর্মকর্তা সম্রাট ইসলাম সেমকো কর্পোরেশন লিমিটেড কোম্পানীর পক্ষ্য থেকে এ আলোচনা সভা করেন।
এসময় তিনি মরিচ, পটল, করলার বিভিন্ন রোগ, পোকামাকড় আক্রমণ ও সমাধান বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, কৃষকের কৃষি কথা বলে সেমকো। কৃষকের যেকোনো সমস্যা সমাধানে সেমকো আছে কৃষকের পাশে।


তিনি আলোচনায় তিনি আরো বলেন, মরিচ একটি প্রধান মসলা জাতীয় ফসল। কাঁচামরিচ সবজি ও সালাদ হিসেবে এবং বিভিন্ন ধরনের ভাজি ও তরকারিতে ব্যবহৃত হয়। শুকনা মরিচ গুঁড়া করে তরকারি, বিভিন্ন ধরনের উপাদেয় ও মুখরোচক খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। ক্যাপসিসিন নামক পদার্থের কারণে মরিচ ঝাল হয়ে থাকে। মরিচ মসলা হিসেবে ব্যবহৃত হলেও এতে প্রচুর পরিমাণ ভিটামিন সিসহ পুষ্টির সব উপাদান উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান। কিন্তু মরিচ উৎপাদনে রোগবালাই একটি প্রধান প্রতিবন্ধক। এ রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ফলন অনেক বৃদ্ধি পাবে।
মরিচে ঢলে পড়া বা গোড়া ও মূল পচা, আগা মরা/ক্ষত/ফল পচা, অলটারনারিয়া ফল পচা, চুয়ানিফোরা পাতা পচা, সারকোস্পোরা পাতায় দাগ, ব্যাকটেরিয়াজনিত ফল পচাসহ বিভিন্ন রোগ দেখা যায়। এছাড়া পটল, করলার বিভিন্ন রোগ, পোকামাকড় আক্রমণ নিয়ে আলোচনা করেন এবং কিভাবে প্রতিরোধ এবং দমন করা যায় সে সম্পর্কে আলোচনা করেন।

সেমকো কর্পোরেশন লিমিটেড এর বগুড়া ডিপোর এরিয়া সেলস ম্যানেজার মো. হারুন অর রশিদ জানান, কৃষকদের নানামুখি সমস্যা সমাধানে সব সময় পাশে রয়েছে সেমকো । পণ্যের গুনগত মানের দিক থেকে আমরায় বাজারের সেরা। আমরা আশা করি আমাদের পণ্যে কৃষকরা লাভবান হয়। সেই সাথে আমাদের এ কার্যক্রম সবসময় চলমান থাকবে।

এসময় উক্ত এলাকার প্রায় শতাধিক কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।