যেভাবে করবেন ভুট্টার বীজ শোধন

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

যেভাবে করবেন ভুট্টার বীজ শোধন

ভুট্টার বীজ শোধন করা জরুরী কেন?
বীজে থাকা রোগ জীবানু পূর্নাংগ ভুট্টা গাছে পরিবাহিত হয়ে ফলন কম হতে পারে।
অশোধিত বীজে সহজেই মাটি বাহিত রোগ আক্রান্ত করতে পারে
এসিফ্লো দ্বারা ভুট্টা বীজ শোধন করলে:
– বীজ বাহিত রোগের জীবাণু ধ্বংস করে
– মাটি বাহিত রোগের জীবাণু ধ্বংস করে
– অঙ্কুরোদগমের সংখ্যা বাড়ায়
– দ্রুত সময়ে অঙ্কুরোদগম নিশ্চিত করে
– শিকড়ের সংখ্যা বাড়ায়
– সবল ও শক্তিশালী চারার নিশ্চয়তা নিশ্চিত করে
– গাছের কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে

বীজ শোধক এসিফ্লো কি?
এসিফ্লো এর মূল ঊপাদানঃ কার্বোক্সিন ২০% + থিরাম ২০%

এটি খুব সহজেই পানিতে দ্রবীভূত হয়, যা বীজ শোধন ও ব্যবহারকারীর জন্য অন্য ফরমুলেশনের তুলনায় নিরাপদ
বীজের অঙ্কুরোদগমে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না
বীজের গুনাগুন অক্ষুণ্ণ রাখে
তরল ফরমূলেশন হওয়ায় কোনো রকম ধূলিকণার উপস্তিতি এর মাঝে পাওয়া যায় না
বীজ শোধনে ব্যবহৃত মেশিন সহজে পরিষ্কার করা যায়
এসিফ্লো যেভাবে কাজ করেঃ
এসিফ্লো ছত্রাকের শ্বসন প্রক্রিয়ায় কোষীয় ইলেকট্রন স্থানান্তরে বাঁধা প্রদান করে মাইট্রোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনকারী সকল ক্রিয়াকলাপ স্থগিত করে ছত্রাককে মেরে ফেলে।
এছাড়াও ছত্রাকের এনজাইম এর আদান প্রদান, স্পোর এর অঙ্কুরোদগম এবং মাইসেলিয়ামের বৃদ্ধি বন্ধ করে ছত্রাককে ধ্বংস করে ফেলে।
এসিফ্লো দিয়ে ভুট্টার বীজ শোধনের পদ্ধতিঃ

প্রথমে একটি পাত্রে ভুট্টার বীজ নিন।
তারপর প্রতি কেজি ভুট্টার বীজের জন্য ২.৫ মিলি হারে এসিফ্লো পরিমান মতো পানির সাথে মিশিয়ে নিন।

ভুট্টার বীজ এসিফ্লো মিশ্রিত পানিতে ৩০-৪০ মিনিট ভিজিয়ে রাখুন।

পানি থেকে ভুট্টার বীজ তুলে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে নিন।

তারপর শুকনো বীজ মূল জমিতে বপন করুন।