কুষ্টিয়া ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নেই। তাই বিশ্বজুড়ে প্রতি বছরই বাড়ছে ফলের চাহিদা, সেই সঙ্গে বাড়ছে উৎপাদন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিসটার তথ্য থেকে জানা যায়, ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে ফলের উৎপাদন বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০২৩ সালে বিশ্বে মোট ফল উৎপাদন হয়েছে অন্তত ৯৫ কোটি ২০ লাখ টন। পরের বছরও এর পরিমাণ ছিল প্রায় একই।
বিপুল এই উৎপাদনের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত ফল কোনগুলো জানেন? নিচে বিশ্বের শীর্ষ ১০টি ফলের তালিকা দেওয়া হলো:
উৎপাদনের পরিমাণের দিক থেকে অন্য সব ফল ছাড়িয়ে গেছে কলা। FAO-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে এটি অন্যতম প্রধান কৃষিপণ্য।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফল তরমুজ। ২০২৩ সালে এর উৎপাদন হয়েছে প্রায় ১০ কোটি ৫০ লাখ টন।
গ্রীষ্মকালীন জনপ্রিয় এই ফলটি বিশেষ করে চীন, ভারত, তুরস্ক ও বিভিন্ন আফ্রিকান দেশে ব্যাপকভাবে উৎপাদিত হয়। পানিসমৃদ্ধ হওয়ায় বিশ্বের বহু অঞ্চলে তরমুজের চাহিদা ক্রমেই বাড়ছে।
বিশ্বে তৃতীয় সর্বাধিক উৎপাদিত ফল আপেল। ২০২৩ সালে এর উৎপাদন ছিল প্রায় ৯ কোটি ৭০ লাখ টন।
আপেল উৎপাদনে চীন দীর্ঘদিন ধরে শীর্ষ দেশগুলোর একটি। এছাড়া ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোও উল্লেখযোগ্য পরিমাণ আপেল উৎপাদন করে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে আঙুর। ২০২৩ সালে বিশ্বে প্রায় ৭ কোটি ২০ লাখ টন আঙুর উৎপাদিত হয়েছে। তাজা ফল হিসেবে খাওয়ার পাশাপাশি আঙুর থেকে জুস, কিশমিশ এবং বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বিশ্বের পঞ্চম সর্বাধিক উৎপাদিত ফল কমলা। ২০২৩ সালে এর উৎপাদন হয়েছে প্রায় সাত কোটি টন।
কমলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট্রাস ফলগুলোর একটি। ভিটামিন সি-এর গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এর চাহিদা সব সময়ই বেশি থাকে।
বিশ্বজুড়ে আম, পেয়ারা ও ম্যাঙ্গোস্টিনের বার্ষিক উৎপাদন প্রায় ৬ কোটি ২২ লাখ মেট্রিক টন।
কমলাজাতীয় ফল ট্যানজারিন ও ম্যান্ডারিনের বার্ষিক উৎপাদন প্রায় ৫ কোটি ১৯ লাখ মেট্রিক টন।
বিশ্বের অন্যতম সর্বোচ্চ উৎপাদিত ফল হলো আনারস। এর বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৯৩ মিলিয়ন মেট্রিক টন।
এজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৮২ লাখ মেট্রিক টন।
এজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ২ কোটি ৭৯ লাখ মেট্রিক টন। এর প্রধান উৎপাদক দেশ চীন ও ইতালি।
পুষ্টিগুণ, সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে কলার চাহিদা সারা বছরই থাকে। ফলে উৎপাদনের ক্ষেত্রেও ফলটি শীর্ষ অবস্থান ধরে রেখেছে।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021