বাংলাদেশের প্রথম ভিটামিন ই সমৃদ্ধ উচ্চ ফলনশীল কালো চালের ধানের জাত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

বাংলাদেশের প্রথম ভিটামিন ই সমৃদ্ধ উচ্চ ফলনশীল কালো চালের ধানের জাত

জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় অনুমোদন পেল ব্রি উদ্ভাবিত বাংলাদেশের প্রথম ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উচ্চ ফলনশীল কালো চালের বোরো ধানের জাত ব্রি ধান১১৫। এ জাতের গড় ফলন হেক্টর প্রতি ৭.৪ টন এবং জীবন কাল ১৪০-১৪২ দিন। ধানের দানার রং কালো এবং ধানের দানায় ভিটামিন ই এর পরিমান ১৪.৯৮ মিলিগ্রাম/কেজি।ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, কোষকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, হৃদরোগ ঝুঁকি কমায়, চোখ ভালো রাখে এবং অকাল বার্ধক্য রোধে কার্যকরী ভূমিকা রাখে।

বিস্তারিত: e355e00e-5d2c-4dc0-917f-8ebb8f1fa9d7