কুষ্টিয়ায় আমন ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

কুষ্টিয়ায় আমন ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা

 

ষ্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ায় আমন ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে ধান গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়ার আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাজাহান কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) ড. মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পরিচালক (প্রশাসন ও পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) মো. আবু হোসেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান মোঃ মাহবুবুর রহমান দেওয়ান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, আমন ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। আমন ধান উৎপাদন বৃদ্ধি করতে হলে কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে। সেই সাথে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আমন ধানের আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলার কৃষি বিভাগের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।