মিরপুরে মাজরা পোকা দমনে পরামর্শ, পার্চিং

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

মিরপুরে মাজরা পোকা দমনে পরামর্শ, পার্চিং

কুষ্টিয়ার মিরপুরে ধানের মাজরা পোকা দমনে জমিতে পার্চিং ও কৃষকদের মাঠে দিনব্যাপি পরামর্শ প্রদান করা হয়েছে।


শনিবার (০২ সেপ্টেম্বর) দিনব্যাপি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া মাঠে এ পরামর্শ এবং নিমতলা মাঠে ধানের জমিতের ডাল পুতে পার্চিং করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সম্পা খাতুন।


এসময় তিনি মাজা পোকা দমনে জৈবিক উপায়ে ডাল পুতে পাখি বসার ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সেই সাথে কৃষকদের বিভিন্ন ফসলের চাষাবাদের জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।


পরামর্শ প্রদাকালে উক্ত এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। পরে তিনি নিমতলা মাঠের প্রায় ৪০ বিঘা জমিতে ডাল পুতে পোকা দমণের জন্য পার্চিং করেন।