মুজিব জন্মোৎসব উপলক্ষ্যে কৃষক সমাবেশ ও কৃষি মেলা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

মুজিব জন্মোৎসব উপলক্ষ্যে কৃষক সমাবেশ ও কৃষি মেলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকীতে মেহেরপুরের মুজিব নগরে গ্রামীণ কৃষকদের সমন্বয়ে মুজিব জন্মোৎসব উপলক্ষ্যে তিন দিন ব্যাপী কৃষক সমাবেশ ও কৃষি মেলা।
১৮ মার্চ (শনিবার) থেকে ২০ মার্চ (সোমবার) তিনদিন ব্যাপী মেহেরপুরের মুজিবনগরের আ¤্রকাননে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প” এর যৌথ উদ্যোগে এ কৃষক সমাবেশ ও কৃষি মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবং কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ হামিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেন।
মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে মেহেরপুর জেলার গ্রামীণ কৃষকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করে কৃষি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী গ্রযুক্তি প্রদর্শণ করবেন।
এছাড়াও মুজিব জন্মোৎসবকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।