কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা একরামুল হক। পেশায় একজন মুদি দোকানী।
তিনি বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তিনি এবার তার দুই শতক অনাবাদি পতিত জমিতে সবজি চাষ করেছেন। এতে উপজেলা কৃষি বিভাগ থেকে তিনি বীজ, সারসহ কৃষি উপকরণ পেয়েছেন।
তিনি আরও বলেন, পারিবারিক পুষ্টি বাগান করে তিনি এখন পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করছেন। তিনি মনে করেন, সবাই যদি বাড়ির আঙিনায় অনাবাদি পতিত জমিতে সবজি চাষ করেন তাহলে পরিবারের চাহিদা যোগান দেওয়া সম্ভব।
ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, উপজেলায় কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও পরিবারের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে গড়ে তোলা হয়েছে এ বাগান। কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলায় দুটি ধাপে তৈরি করা হয়েছে মোট ১২২টি বাগান।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021