লাউয়ের নতুন জাত ‘বিইউ লাউ ২’

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

লাউয়ের নতুন জাত ‘বিইউ লাউ ২’

আধুনিক বা স্মার্ট কৃষির জন্য উপযোগী একটি উচ্চ ফলনশীল লাউয়ের জাত উদ্ভাবন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের  কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. একেএম আমিনুল ইসলাম ‘বিইউ লাউ ২’ নামে লাউয়ের জাতটি উদ্ভাবন করেন।

জাতটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল- আগাম জাত হিসেবে জুলাই-আগস্ট মাস থেকেই এর বীজ বপন করা যায়। দেশীয় লাউয়ের মতো এ জাতটি হালকা সবুজ বর্ণের, গিঁটে গিঁটে ফল ধরে, ফলের গড় ওজন ১.৫-২.০ কেজি; যা বর্তমান সমাজের ছোট পরিবারগুলোর চাহিদার সাথে মানানসই।

উচ্চ ফলনশীল এ জাতটি উন্মুক্ত পরাগায়িত। তাছাড়াও পুং ও স্ত্রী ফুলের অনুপাত কম হওয়ায় গাছে খাদ্যের যে জোগান দেয়া হয় তা অত্যন্ত মিতব্যয়িতার সাথে ব্যবহার করে জাতটি অধিক ফলন দেয়।

জাতটি সম্পর্কে এর উদ্ভাবক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, জাতটির অঙ্গজ বৃদ্ধি কম হওয়ায় স্বল্প জায়গায় এমনকি ছাদ বাগানে সহজে চাষ করা সম্ভব। তাছাড়া ফল ছোট আকারের হওয়ায় এক বেলার জন্য লাউ কেটে রান্না করে বাকিটা পরের বেলার জন্য রেখে দেয়ায় স্বাদ ও গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। জাতটি দেশের সবজির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।