কুষ্টিয়া ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১
বালাইনাশক ব্যবহার করেও পোকা দমন করতে পারছেন না কপিচাষিরা। মেহেরপুরের সর্বত্র কপিখেতে সরু পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। পোকা দমনে কৃষি অফিসের কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না বলে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি অস্বীকার করে বলেছে, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
গাংনীর কপিচাষি খায়বার আলী। তিনি এবার ২ বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি আবাদ করেছেন। ফলন ভালো হবে বলে আশাও করেছেন তিনি। কিন্তু সরু পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। পোকাগুলো এসে ফুল ও পাতা ফুটো করে গর্ত করছে। ছিদ্র হওয়ায় ফুলকপি ও বাঁধাকপি খাবার অযোগ্য হয়ে পড়ছে।
তিনি জানান, পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না আক্রমণ। এক বিঘা জমিতে ৪ হাজার থেকে ৫ হাজার টাকার শুধু কীটনাশক ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হবে।
বাঁধাকপি চাষি খয়বার আলী জানান, তিনি অন্য বছরের ন্যয় কীটনাশক ছাড়াও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। শুধু খয়বার হোসেন নয় তার মতো অনেক কপি চাষি এ ধরনের পোকার আক্রমণে দিশেহারা।
গেল বছর আগাম জাতীয় কপির চাষ করে বেশ লাভবান হয়েছিলেন। এবারও লাভের আশায় বেশি করে কপির চাষ করেছেন। অথচ সরু পোকার আক্রমণে সব আশা ধুলোয় মিশে গেছে বলে জানান কুষক কালু মিয়া।


সম্পাদক: জাহিদ হাসান
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কৃষিবিডি.কম, কৃষিবিডি প্রাইভেট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসলাম সুপার মার্কেট (২য় তলা), আমলা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩২।
যোগাযোগ:
০১৭৮০৮২৭৬০০,
info@krishebd.com
mail.krishebd@gmail.com
Crafted with by Softhab Inc © 2021